কাশিয়ানীতে বাসের ধাক্কায় নারী নিহত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় স্বামী-সন্তানের সামনে ফাতেমা (২২) নামে এক নারী নিহত হয়েছেন।একই ঘটনায় তার শিশু ছেলে রাফাত

2024-02-13T20:06:51+00:00
2024-02-13T20:06:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাশিয়ানীতে বাসের ধাক্কায় নারী নিহত
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:০৬ পিএম   (ভিজিট : ২৭২)
X

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় স্বামী-সন্তানের সামনে ফাতেমা (২২) নামে এক নারী নিহত হয়েছেন।একই ঘটনায় তার শিশু ছেলে রাফাত কাজী (৭) ও স্বামী ভ্যান চালক ইমদাদুল (২৭) গুরুতর আহত হয়েছেন। এসময় ভ্যানে থাকা রিজাউল (৬০) নামে বৃদ্ধা গুরুতর আহত হয়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় ঢাকা-খুলনা মহাসড়ক উপজেলার নিচু মাজড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জ গামী গ্রামীন পরিবহন বাস একই দিক থেকে আসা আটো ভ্যানের পিছনে ধাক্কা দিলে মহাসড়কে দুর্ঘটনা ঘটে।

স্হানীয়রা উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করে। আহত তিন জনকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। 

এ তথ্য নিশ্চিত করেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) জিল্লুর রহমান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy