পরিবেশ সুরক্ষা ও অবৈধ দখলদার উচ্ছেদে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরশহরের প্রাণকেন্দ্রর প্রবহমান খালের দুই তীরের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ ও শহরের পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন

2024-02-14T13:41:33+00:00
2024-02-14T13:41:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পরিবেশ সুরক্ষা ও অবৈধ দখলদার উচ্ছেদে মানববন্ধন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৪১ পিএম   (ভিজিট : ২৬৫)
X

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরশহরের প্রাণকেন্দ্রর প্রবহমান খালের দুই তীরের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ ও শহরের পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার মঠবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে শহরেরর শহীদ মিনার সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় গণমাধ্যম কর্মী, সুশীল সমাজ, শিক্ষক ও রাজনীতিকরা অংশ নেন।

মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা মো. বাচ্চু মিয়া আকন, সংস্কৃতিজন সাংবাদিক শিবু সাওজাল, সাবেক পৌর কাউন্সিলর মোতালেব হোসেন মধু, প্রবীণ সাংবাদিক জাহিদ উদ্দিন পলাশ, আবদুস সালাম, আজাদী, রোকনুজ্জামান শরীফ, দেবদাস মজুমদার, প্রবাসী সাইদুল হক খান, সাংবাদিক আবুল কালাম আজাদ ও ইসরাত জাহান মমতাজ প্রমূখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মঠবাড়িয়া পৌরশহর প্রথম শ্রেণীর হলেও শহরের পরিবেশ চরম বিপন্ন। অবৈধ দখলদারদের কব্জায় শহরের প্রাণকেন্দ্রের প্রবহমান খাল দখল দূষণে নব্যতা হারিয়েছে। শহরের ফুটপাত অবৈধ দখলদারদের কবলে পড়ায় শহরের জানজটে নাগরিক চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় স্থানীয় প্রশাসন অবৈধ দখলদারদের উচ্ছেদের চেষ্টা শুরু করলে একটি কুচক্রি মহল এ অভিযান ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে।  সমাবেশে পরিবেশ ও জনস্বার্থে শহরের সকল অবৈধ দখল উচ্ছেদের দাবি জানানো হয়।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy