দশমিনায় সরস্বতী পূজা উদযাপিত

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

দশমিনায় উৎসব মুখর পরিবেশে পুরোহিতের মন্ত্রপাঠ, উলুধ্বনি ও ঘন্টাসহ নানা আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।উপজেলার

2024-02-14T13:47:47+00:00
2024-02-14T13:47:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দশমিনায় সরস্বতী পূজা উদযাপিত
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৪৭ পিএম   (ভিজিট : ২৮২)
X

দশমিনায় উৎসব মুখর পরিবেশে পুরোহিতের মন্ত্রপাঠ, উলুধ্বনি ও ঘন্টাসহ নানা আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। 

উপজেলার আরজবেগী হিন্দু ঐক্য পরিষদের আয়োজনে বুধবার সকাল ১০টায় আরজবেগীতে জ্ঞান বিদ্যা ও শিল্পকলার দেবী সরস্বতী পূজা উদযাপিত হয়। এছাড়া দশমিনা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও মন্দির মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এ বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপিত আলপনা একে সাঁজানো হয় পূজার প্রাঙ্গন। এসময় শাক ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। দেবির পায়ে অর্পন করা হয় পূষ্পাঞ্জলি, বই-খাতা ও বাদ্যযন্ত্র। সনাতন ধর্মমতে, সরস্বতী জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী।

জ্ঞান ও বিদ্যালাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছরের মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করেন। বিদ্যার দেবী হওয়ায় হিন্দু সম্প্রাদায়ের ঘরে ঘরে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু শাস্ত্র অনুসারে, সাদা রাজহাঁসে চড়ে ও বীণাহাতে সরস্বতী পৃথিবীতে আসেন। 

সরস্বতী পূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পূজামন্ডপ বাড়ী বাড়ীতে দেবীর পাদ পদ্মে অঞ্জলি দেয় ভক্তরা। এছাড়া দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যা চর্চার সূচনা করা হয় অনেক জায়গায়। এ উৎসব সনাতন ও মুসলিম উভয় ধর্মাবলম্বী মানুষ সমানভাবে উপভোগ করছে। পরে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরন করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy