ছেলের মৃত্যুর ২ ঘণ্টা পর প্রাণ গেল বাবারও

কুষ্টিয়া প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়া কুমারখালীতে ছেলের মৃত্যুর সংবাদ শুনে তার বাবারও মৃত্যু হয়েছে। ছেলে আবিদুল মণ্ডল (৪৫) মারা যাওয়ার মাত্র ২

2024-02-14T15:10:11+00:00
2024-02-14T15:10:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছেলের মৃত্যুর ২ ঘণ্টা পর প্রাণ গেল বাবারও
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:১০ পিএম   (ভিজিট : ১৩৮)
X

কুষ্টিয়া কুমারখালীতে ছেলের মৃত্যুর সংবাদ শুনে তার বাবারও মৃত্যু হয়েছে। ছেলে আবিদুল মণ্ডল (৪৫) মারা যাওয়ার মাত্র ২ ঘণ্টার ব্যবধানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কাবিল মণ্ডলের (৭০) মৃত্যু হয় বলে জানা গেছে। 
 
মঙ্গলবার দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মঞ্জু এ তথ্য নিশ্চিত করেন।

এলাকাবাসী জানায়, সকালে নিজ বাসায় আবিদুল মণ্ডল অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। দুপুর ১২টার দিকে আবিদুলের অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলের মৃত্যুর খবর শুনে বাবা কাবিল মণ্ডলও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকেও কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরেজমিন দেখা যায়, বাড়ির পাশের ফাঁকা স্থানে দুটি স্টিলের খাটিয়ায় বাবা-ছেলের লাশ পাশাপাশি রাখা রয়েছে। 

বাবা-ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা কাজী তুহিন জানান, প্রথমে ছেলে স্ট্রোক করে মারা যান। পরে তার মৃত্যুর খবর শুনে বাবাও স্ট্রোক করে মারা যায়। ইউপি চেয়ারম্যান এনামুল হক মঞ্জু জানান, ২ ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলে স্ট্রোক করে মারা গেছেন।

কুমারখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক জানান, ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু হয়েছে বলে তিনি লোকমুখে জানতে পেরেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy