এসএসসি পরীক্ষা উপলক্ষে কেএমপি’র নিষেধাজ্ঞা

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

আগামীকাল ১৫ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত খুলনা মেট্রোপলিটন এলাকায় ২০২৪ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল), দাখিল এবং

2024-02-14T17:55:52+00:00
2024-02-14T17:55:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এসএসসি পরীক্ষা উপলক্ষে কেএমপি’র নিষেধাজ্ঞা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৫৫ পিএম   (ভিজিট : ১৬৩)
X

আগামীকাল ১৫ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত খুলনা মেট্রোপলিটন এলাকায় ২০২৪ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল), দাখিল এবং দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নিম্নলিখিত আদেশ জারি করেছে।

পরীক্ষার দিন সকাল আটটা থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের দুইশত গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না।

এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক এক আদেশে এসকল তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, এ বছর খুলনা মেট্রোপলিটন এলাকায় ৩১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy