গৌরনদীতে বোমা উদ্ধারের সময় বিস্ফোরণের ঘটনায় মামলা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের গৌরনদীতে বোমা উদ্ধারকালে বিস্ফোরণে ২ পুলিশসহ তিনজন আহত’র ঘটনায় অজ্ঞাতনামা দুস্কৃতিকারীদের আসামি করে গৌরনদী মডেল থানায় বিস্ফোরক

2024-02-14T18:14:35+00:00
2024-02-14T18:50:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৌরনদীতে বোমা উদ্ধারের সময় বিস্ফোরণের ঘটনায় মামলা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:১৪ পিএম  আপডেট: ১৪.০২.২০২৪ ৬:৫০ পিএম  (ভিজিট : ১৩৮)
X

বরিশালের গৌরনদীতে বোমা উদ্ধারকালে বিস্ফোরণে ২ পুলিশসহ তিনজন আহত’র ঘটনায় অজ্ঞাতনামা দুস্কৃতিকারীদের আসামি করে গৌরনদী মডেল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

বোমা বিস্ফোরণে আহত ও বরিশাল পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন বাদি হয়ে মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে এ মামলা দায়ের করেন। বিষয়টি গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন।

তিনি জানান, শৌচাগারের ভেতর বাজারের ব্যাগের  মধ্যে কয়েকটি বোমা রেখে শৌচাগার তালাবদ্ধ করে রাখার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করা হবে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ৪/৫টি বোমার জালেরকাঠি, ছোট লোহা, বোমা পেঁচানো সাদা-কালো রংয়ের টেপসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলাটির তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে থানার এস.আই মো.শাহাবুদ্দিনকে। 
 
উল্লেখ্য, গৌরনদী পৌরসভার বড় কসবা এলাকা থেকে ১৩ ফেব্রুয়ারি সকালে বোমা উদ্ধারের সময় বিস্ফোরনে  থানার এসআই  মো. কামাল হোসেন (৪২), কনস্টেবল মো. মিজানুর রহমান  মিজান (৩০), বাড়ির মালিক মাসুম হাওলাদার (৩৫) গুরুতর আহত হয়। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy