চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৯ দিন পর আরিফা আক্তার (৮) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আরিফা

2024-02-14T18:58:18+00:00
2024-02-14T18:58:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৫৮ পিএম   (ভিজিট : ১৮১)
X

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৯ দিন পর আরিফা আক্তার (৮) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আরিফা আক্তার জেলার ভোলাহাট উপজেলার খড়কপুর এলাকার মো. আহসান আলীর মেয়ে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির পেছনের সীমানা প্রাচীরের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ভোলাহাট থানার ওসি সুমন কুমার জানান, গত ৩ ফেব্রুয়ারি বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু আরিফা আক্তার। পরের দিন তার পিতা আহসান আলী ভোলাহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে গতকাল মঙ্গলবার রাতে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ আরিফার বস্তাবন্দি মরদেহটি বাড়ির পিছন থেকে উদ্ধার করে ময়নাতদন্তেকর জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ওসি আরও জানান, পূর্ববিরোধের জের ধরে কেউ আরিফাকে হত্যার পর মরদেহ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে জড়িতদের ধরতে পুলিশ তৎপরতা শুরু করেছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy