রাঙ্গমাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাঙ্গমাটি প্রতিনিধি

সারাবাংলা

রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালীতে কাভার্ডভ্যানের চাপায় সিএনজি অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হওয়ার

2024-02-15T14:36:04+00:00
2024-02-15T14:36:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙ্গমাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
রাঙ্গমাটি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ২:৩৬ পিএম   (ভিজিট : ২০৪)
X

রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালীতে কাভার্ডভ্যানের চাপায় সিএনজি অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন নীবর হোসেন (৫০), মো. হানিফ (৫০) ও অপরজনের নাম পরিচয় জানা যায়নি। আহতরা হলেন সৈকত চাকমা (২২), চালক মো. নূরুল আজীম (৩৫) ও অপরজন অজ্ঞাত। আহতদের মধ্যে চালক নূরুল আজীমের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, সকাল ৯টার দিকে রাঙ্গামাটি শহর থেকে একটি যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক হয়ে কাউখালী উপজেলার ঘাগড়া বাজার যাচ্ছিল। এ সময় চট্টগ্রাম অভিমুখী একটি কাভার্ডভ্যান সিএনজিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সিএনজি খাদে পড়ে গেলে ৩ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। ও চালকসহ ৩ জন আহত হয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। 

রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ সত্যতা স্বীকার করে জানান, কাভার্টভ্যানের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত ও ৩ জন আহত হয়েছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy