পিরোজপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ১৬ হাজার ২৬৯ পরীক্ষার্থী

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের ৭টি উপজেলায় এ বছর ১৬ হাজার ২৬৯ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে। জেলার ৭টি

2024-02-15T15:42:16+00:00
2024-02-15T15:42:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিরোজপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ১৬ হাজার ২৬৯ পরীক্ষার্থী
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৪২ পিএম   (ভিজিট : ১২৩)
X

পিরোজপুরের ৭টি উপজেলায় এ বছর ১৬ হাজার ২৬৯ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে। জেলার ৭টি উপজেলায় এসএসসি পরীক্ষার্থী রয়েছে ১০ হাজার ৮৪৩ জন। 

এছাড়া দাখিল পরীক্ষায় ৪ হাজার ৩৭১ জন এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১ হাজার ৫৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সকাল ১০ টায় একযোগে ২৪টি কেন্দ্রে এসএসসি, ১১ টি কেন্দ্রে দাখিল ও ৭টি কেন্দ্রে এসএসসি, ভোকেশনাল পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। 

সকাল সাড়ে ১০ টায় পিরোজপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ও পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম । তারা কেন্দ্র পরিদর্শন শেষে বলেন, কোথও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং শান্তিপূর্ণ ভাবে সকল কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy