মাদারগঞ্জে প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় হক মিয়া হক্কু (৪৫) নামে এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার

2024-02-15T16:25:28+00:00
2024-02-15T16:25:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাদারগঞ্জে প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:২৫ পিএম   (ভিজিট : ২১৬)
X

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় হক মিয়া হক্কু (৪৫) নামে এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার গুনারিতলা ইউনিয়নের সিংদহ চিড়াভিজা বিল এলাকার একটি গামারি গাছ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত হক মিয়া হক্কু সিংদহ গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সিংদহ গ্রামের চিড়াভিজা বিলের আবাদি জমির পাশের একটি গামারি গাছে হক্কুর মরদেহ ঝুলতে দেখে এলাকাবাসী। পরে স্থায়ীরা থানায় খবর দিলে পুলিশ ঘটনারস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে নিহত হক মিয়ার স্ত্রী জুলেখা বেগম জানান, তার স্বামী ৭ বছর সৌদি আরব ছিলেন। এক বছর আগে তিনি দেশে ফিরেন এবং গত ছয় মাস আগে আবারও বিদেশ যাওয়ার কথা বলে বাড়ি থেকে চলে যান। এই ছয় মাসের মধ্যে হক্কুর সাথে কোন যোগাযোগ হয়নি। হঠাৎ বহস্পতিবার সকালে তার লাশ দেখতে পায়। তিনি আরও  জানান, তার স্বামী ঋণগ্রস্থ ছিল। 

মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিন জানান, হক মিয়ার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর মর্গে পাঠানো হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy