রাজবাড়ীতে ইটভাটায় অভিযান, ১৩ লাখ টাকা জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছাড়পত্র না থাকায় রাজবাড়ীতে ৭টি ইট ভাটায় মোট ১৩লাখ টাকা জরিমানা করা হয়েছে।১৫ই

2024-02-15T19:19:42+00:00
2024-02-15T19:19:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে ইটভাটায় অভিযান, ১৩ লাখ টাকা জরিমানা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:১৯ পিএম   (ভিজিট : ১৮২)
X

পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছাড়পত্র না থাকায় রাজবাড়ীতে ৭টি ইট ভাটায় মোট ১৩লাখ টাকা জরিমানা করা হয়েছে।

১৫ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।

এসময় এবিসি ব্রিকসকে দুই লাখ, এ অ্যন্ড বি ব্রিকসকে দুই লাখ, আর অ্যান্ড ডি ব্রিকসকে দুই লাখ, এফ এ বি ব্রিকসকে দুই লাখ, আর এ এস ব্রিকসকে দুই লাখ, সনি ব্রিকসকে দুই লাখ ও এ কে এম ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
 
জনস্বার্থে এরুপ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy