পরীক্ষার হলে মোবাইল ও নকল পাওয়ায় মাদ্রাসার তিন ছাত্র বহিস্কার

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার গলাচিপা কালিকাপুর নূরিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে (কোড

2024-02-15T19:41:16+00:00
2024-02-15T19:41:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পরীক্ষার হলে মোবাইল ও নকল পাওয়ায় মাদ্রাসার তিন ছাত্র বহিস্কার
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৪১ পিএম   (ভিজিট : ১৩৯)
X

শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার গলাচিপা  কালিকাপুর নূরিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরীক্ষা  কেন্দ্রে (কোড ৫৬৭) দাখিল পরীক্ষায় প্রথম দিনে কুরআন মাজিদ ও তাজভিদ (১০১) বিষয়ের পরীক্ষায় নকল ও সাথে মোবাইল পাওয়ায় ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা  হয়েছে। 

বহিস্কৃতরা হলো মানিক চাঁদ দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী মো. ইসমাইল হোসেন রোল নম্বর ২৪১৩৪৫, বড় চত্রা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী শামীম হোসেন রোল নম্বর ২৪১১২৬ ও উত্তর পূর্ব গজালিয়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী সাইফুল ইসলাম। গলাচিপা দাখিল মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত অফিসার ও একাডেমিক সুপারভাইজার আবুল কালাম সাঈদ তিনজনকে বহিষ্কারের কথা নিশ্চিত করেছেন। 

এ ব্যাপারে গলাচিপা  কালিকাপুর নূরিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রের ভারপ্রাপ্ত সচিব ও উপধ্যাক্ষ মো: জসিম উদ্দিন জানান, এ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৬২০জন অনুপস্থিত ১৫জন আর তিনকে অসাধুপায়ে অবলম্বনের দায়ে বহিস্কার করা হয়েছে। এদিকে সকাল ১০ টা থেকে সারাদেশের ন্যায় একযোগে মোট ১০টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়। এবারের মোট পরীক্ষার্থী ৩৮২৬ জন। এর মধ্যে প্রথম দিন অনুপস্থিত ছিলো ৫২ জন। 

কেন্দ্র পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল হেলাল বলেন, শান্তিপূর্ণ ও নকল মুক্ত ভাবে পরীক্ষা সম্পন্ন করতে সকলে ধরনের প্রস্তুতি রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy