জিডিপি প্রবৃদ্ধি কমে ৫.৭৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

২০২২-২৩ অর্থবছরে সরকারের মোট দেশজ উৎপাদন তথা জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা থাকলেও বছর

2024-02-16T14:37:12+00:00
2024-02-16T14:37:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জিডিপি প্রবৃদ্ধি কমে ৫.৭৮ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ২:৩৭ পিএম   (ভিজিট : ১৯৮)
X

২০২২-২৩ অর্থবছরে সরকারের মোট দেশজ উৎপাদন তথা জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা থাকলেও বছর শেষে তা দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৮ শতাংশে। শিল্প ও সেবা খাতে প্রবৃদ্ধি কমায় জিডিপি প্রবৃদ্ধির হার কমেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জিডিপির হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

বিবিএস প্রকাশিত জিডিপির হিসাবে দেখা গেছে, দেশের কৃষিতে উৎপাদন বাড়লেও শিল্প ও সেবা খাতে উল্লেখযোগ্য হারে কমেছে। ২০২২-২৩ অর্থবছরে কৃষিতে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে হয়েছে ৩ দশমিক ৩৭ শতাংশ, যা আগের ২০২১-২২ অর্থবছরে ছিল ৩ দশমিক শূন্য ৫ শতাংশ।

কৃষিতে প্রবৃদ্ধি বাড়লেও হতাশার চিত্র শিল্প ও সেবা খাতে। শিল্প খাতে গত অর্থবছরে প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৭ শতাংশ, যা আগের অর্থবছরে ছিল ৯ দশমিক ৮৬ শতাংশ। সবশেষ অর্থবছরে সেবা খাতেও প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৭ শতাংশে, যা ২০২১-২২ অর্থবছরেও ছিল ৬ দশমিক ২৬ শতাংশ।

চলতি অর্থবছরের (২০২৩-২৪) প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) পর্যন্ত সময়ে দেশে জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক শূন্য ৭ শতাংশে। যা আগের ২০২২-২৩ অর্থবছরে একই প্রান্তিকে ছিল ৮ দশমিক ৭৬ শতাংশ।

বিবিএস জিডিপির প্রান্তিক হিসাব প্রকাশ করে বলছে, জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে বিবিএস নিয়মিতভাবে স্থূল দেশজ উৎপাদন (জিডিপি) প্রাক্কলন করে থাকে। সরকারের ২০২০ সালের ২৬ নভেম্বরের সিদ্ধান্ত এবং পরবর্তীকালে আইএমএফের পরামর্শ মোতাবেক বিবিএসের মাধ্যমে ত্রৈমাসিক স্থূল দেশজ উৎপাদন প্রাক্কলনের কার্যক্রম নেওয়া হয়।






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy