ড. ইউনূসের মামলার বিষয়ে সরকারের কোনো হাত নেই: আইনমন্ত্রী

আখাউড়া( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ডক্টর ইউনূসের মামলার বিষয়ে সরকারের কোনো হাত নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট

2024-02-16T14:57:32+00:00
2024-02-16T14:57:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ড. ইউনূসের মামলার বিষয়ে সরকারের কোনো হাত নেই: আইনমন্ত্রী
আখাউড়া( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ২:৫৭ পিএম   (ভিজিট : ১৬২)
X

ডক্টর ইউনূসের মামলার বিষয়ে সরকারের কোনো হাত নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে তার নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, প্রথমত ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ তার বিরুদ্ধে কর ফাঁকির মামলা করেছে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলা করেছে। এসব বিষয়ে সরকারের কোনো হাত নেই।

অপর এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, আপনারা নির্বাচনের স্বতঃস্ফূর্ততা দেখেছেন। মানুষের অংশগ্রহণ দেখেছেন। আমার মনেহয় মানুষ এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করছেন, সেই উন্নয়নের পক্ষে মনোযোগ দিচ্ছেন। বিএনপি আন্দোলনের কথা বলছে, বলবেন, বলুক। দেশে গণতন্ত্র আছে। তারা আন্দোলন করার চেষ্টা করুক।

এ সময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল, যুবলীগ নেতা আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগ সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়নসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী তার অপর নির্বাচনী এলাকা কসবা উপজেলার উদ্দেশ্যে সড়ক পথে আখাউড়া ত্যাগ করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy