রমজানে নিত্যপণ্যের সংকট হবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, রমজানে নিত্যপণ্যের সংকট হবে না। এর মধ্যে ৪টি পণ্যের শুল্ক কমিয়ে দেওয়া

2024-02-16T15:18:11+00:00
2024-02-16T15:18:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রমজানে নিত্যপণ্যের সংকট হবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:১৮ পিএম   (ভিজিট : ১৬৫)
X

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, রমজানে নিত্যপণ্যের সংকট হবে না। এর মধ্যে ৪টি পণ্যের শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে। এই সপ্তাহেই আমদানিকারকদের সঙ্গে বসে তেলের দাম ঠিক করে দেওয়া হবে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের দেলদুয়ারে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভারত আমাদের পেঁয়াজ ও চিনি সরবরাহের জন্য রাজি হয়েছে। আমরা আশা করছি, ভারতসহ অন্যান্য পার্শ্ববর্তী দেশ থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিরবচ্ছিন্ন সরবরাহ রাখতে পারবো। খাদ্যমন্ত্রী বলেছেন, চালের কোনও সংকট নেই৷ আমাদের প্রায় ১৭ লাখ টনের ওপরে চালের মজুত রয়েছে। কৃষিমন্ত্রী বলেছেন, আমনের আবাদ ভালো হয়েছে।

তিনি আরও বলেন, ‘খাতুনগঞ্জ ব্যবসায়ীরা আমাকে বলেছেন, আগে বিভিন্ন জাহাজ থেকে মাল আসতো। তাদের পণ্যটি সরাসরি তারা সারা বাংলাদেশে সরবরাহ করতে পারতো। কিন্তু এখন যারা জাহাজের মালিক তারাই  মিলের মালিক, তারাই সরবরাহকারী। জাহাজ ও মিলের মালিক দুই চার জন আছে। তারা যেন এককভাবে বাজার নিয়ন্ত্রণ করতে না পারে সে জন্য আমরা ব্যবস্থা করবো। 

খাতুনগঞ্জ, মৌলভীবাজার, বাদামতলীসহ যে পাইকারি মার্কেটগুলো রয়েছে তারাও যেন পণ্য আমদানি করে সরবরাহ ঠিক রাখতে পারে সেটাও আমরা ব্যবস্থা করবো। দুই-চার-দশটা কোম্পানির কাছে আমাদের পুরো সরবরাহ ব্যবস্থা যেন জিম্মি হয়ে না থাকে টিসিবি একটা উল্লেখযোগ্য ব্যবস্থা পালন করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সহসভাপতি এস প্রতাপ মুকুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল ইসলাম মারুফসহ দলীয় নেতাকর্মীরা।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy