এইচএম ইব্রাহিম এমপিকে সংবর্ধনা দিয়েছে চাটখিল প্রেসক্লাব

চাটখিল প্রতিনিধি

সারাবাংলা

চাটখিল প্রেসক্লাবের আজীবন সদস্য নোয়াখালী-১ আসনের এমপি এইচএম ইব্রাহিমকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

2024-02-16T17:56:51+00:00
2024-02-16T17:56:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এইচএম ইব্রাহিম এমপিকে সংবর্ধনা দিয়েছে চাটখিল প্রেসক্লাব
চাটখিল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৫৬ পিএম   (ভিজিট : ১৭৫)
X

চাটখিল প্রেসক্লাবের আজীবন সদস্য নোয়াখালী-১ আসনের এমপি এইচএম ইব্রাহিমকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় চাটখিল উপজেলার কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। 

গতকাল বৃহস্পতিবার রাত ৯ টায় চাটখিল প্রেসক্লাবের মিলোনায়তনে সাধারন সম্পাদক সাংবাদিক মামুন হোসেন ও সাংবাদিক কামরুল কানন এর যৌথ সঞ্চালনায় ও প্রেসক্লাব সভাপতি শোয়েব হোসেন ভুলু এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নোয়াখালী-১ আসনের এমপি এইচএম ইব্রাহিম, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাজমুল হুদা শাকিল, চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিনসহ আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীগণ । এছাড়াও  সাংবাদিক হাবিবুর রহমান, সৈয়দ মুসফিকুর রহমান, দিদার উল আলম, আবু তৈয়ব, মিজানুর রহমান বাবর, ফারুক সিদ্দিকী ফরহাদ, মেহেদী হাসান রুবেল সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় নোয়াখালী-১ আসনের এমপির কাছে নিজ এলাকার শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা নিতে জোরালো অনুরোধ করেন।

এছাড়াও চাটখিল সাংবাদিক ফোরাম, উপজেলা প্রেসক্লাব, মফস্বল সাংবাদিক ফোরাম ও চাটখিল সাংবাদিক ইউনিয়নে কর্মরত সকল সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy