বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার শাজাহানপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার

2024-02-16T18:03:21+00:00
2024-02-16T18:07:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:০৩ পিএম  আপডেট: ১৬.০২.২০২৪ ৬:০৭ পিএম  (ভিজিট : ১৫০)
X

বগুড়ার শাজাহানপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বীরগ্রাম নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার আল আমিন (৩৯), কুড়িগ্রাম সদর উপজেলার কুদ্দুস মিয়া (৩৭) ও উলিপুর উপজেলার নূর ইসলাম (২২)। এদের মধ্যে আল আমিন ও কুদ্দুস দুই ট্রাকের চালক। আর নুর ইসলাম সহকারী।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানা পুলিশের ওসি শহিদল ইসলাম বলেন, বালুবাহী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। এ সময় বীরগ্রামে পৌঁছালে নাটোরের দিক থেকে আসা কুড়িগ্রামগামী একটি কয়লাবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক ও এক হেলপার নিহত হন।

ওসি আরও বলেন, পরে খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়। ট্রাক দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy