দামি ব্র্যান্ডের বস্তায় নিম্নমানের চিনি বিক্রির অভিযোগে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নিম্নমানের চিনি তীর-ফ্রেশসহ নামিদামি ব্র্যান্ডের বস্তায় ভরে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে আল মাসুদ জেনারেল স্টোর নামে মানিকগঞ্জের এক

2024-02-16T20:08:38+00:00
2024-02-16T20:08:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দামি ব্র্যান্ডের বস্তায় নিম্নমানের চিনি বিক্রির অভিযোগে জরিমানা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:০৮ পিএম   (ভিজিট : ১৯৯)
X

নিম্নমানের চিনি তীর-ফ্রেশসহ নামিদামি ব্র্যান্ডের বস্তায় ভরে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে আল মাসুদ জেনারেল স্টোর নামে মানিকগঞ্জের এক ব্যবসা প্রতিষ্ঠানকে আড়াই লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি)  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামানের সার্বিক দিক নির্দেশনায়  অভিযানে অংশগ্রহণ করেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক রেহেনা আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন ঢালী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ অভিযানে অংশগ্রহণ করেন। 

অভিযানে জব্দকৃত ২ হাজার ৫'শ কেজি চিনি সরকার কর্তৃক নির্ধারিত ১২৮ টাকা কেজি দরে বিক্রি নিশ্চিত করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলে সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল গণমাধ্যমকে জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy