কুয়েটে ১৪ তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ ১৪ তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকালে গণিত বিভাগের

2024-02-16T21:05:42+00:00
2024-02-16T21:05:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুয়েটে ১৪ তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:০৫ পিএম   (ভিজিট : ১৭৮)
X

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ ১৪ তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকালে গণিত বিভাগের আয়োজনে বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত সমিতির সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ বাবুল হাসান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অলিম্পিয়াডের আহবায়ক বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান এবং সম্পাদক প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক।

বিকালে অডিটরিয়ামে অলিম্পিয়াডে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অলিম্পিয়াডে এগারোটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এদের মধ্যে দশ জনকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে সহযোগী হিসেবে রয়েছে এসভিপি, জনতা ব্যাংক লিমিটেড, ইরা কন্সট্রাকশন ও এমআরএম ইন্টারন্যাশনাল।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy