টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের ২১ কিশোর অসুস্থ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের (বালক) শাখায় ভাইরাস জ্বর ও ডাইরিয়ায় আক্রান্ত হওয়ায় ২১ জন কিশোরকে হাসপাতালে চিকিৎসা

2024-02-16T21:08:12+00:00
2024-02-16T21:08:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের ২১ কিশোর অসুস্থ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:০৮ পিএম   (ভিজিট : ২০৩)
X

গাজীপুরের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের (বালক) শাখায় ভাইরাস জ্বর ও ডাইরিয়ায় আক্রান্ত হওয়ায় ২১ জন কিশোরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।  

শুক্রবার সন্ধ্যায় কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক দেলোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে ৮ কিশোর বন্দির চিকিৎসার তথ্য পাওয়া গেছে। হাসপাতালে চিকিৎসা নেয়া বন্দিরা হলো- আরিফুল (১৬), মহিদুল (১৭), হাফিজ উল্লা (১৭), ফেরদৌস (১৮), সিফাত (১৫), তামিম (১৮), মালু মং (১৬), উসাই চিং (১৭)। 

কিশোর উন্নয়ন কেন্দ্রে সুত্রে জানা যায়, কিশোর বন্দি মারুফ অসুস্থ‌্য হলে তাকে হাসপাতালে পাঠানো হয়। এর পর বুধবার হাসপাতালে তার মৃত‌্যু হয়। এর পর থেকে কেন্দ্রের কিশোররা হঠাত অসুস্থ হতে শুরু করে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ২১ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আরও কিশোর অসুস্থ হয়ে পরছে বলে জানা গেছে। যারা বেশি অসুস্থ হয়ে পরছে তাদেরকে হাসপাতালে পাঠানো হচ্ছে।

কিশোর উন্নয়ন কেন্দ্রের (বালক) তত্ত্বাবধায়ক দেলোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার থেকে শুক্রবার সন্ধা পর্যন্ত ২১ জনের মধ্যে ২০ জনকে হাসপাতালে চিকিৎসা দিয়ে আনা হয়েছে। একজন হাসপাতালে ভর্তি আছে। আরও কিশোর অসুস্থ হয়ে পরছে। তাদেরকেও হাসপাতালে পাঠানো হচ্ছে। কেন্দ্রে নেই কোন নিজস্ব এম্বুলেন্স। তাদের অসুস্থতার মাত্রা কম হওয়ায় হাসপাতালে পাঠানো হয়নি। তিনি অসুস্থ কিশোর বন্দিদের নিয়ে ঝামেলায় আছেন বলে জানান।

এদিকে, বুধবার এই কেন্দ্রের বন্দি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার রফিক আহমদের ছেলে মারুফ আহমেদ (১৬) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার পরিবারের অভিযোগ নির্যাতনের কারনে মারুফের মৃত্যু হয়েছে। 

এদিকে সমাজ সেবা অধিদপ্তর থেকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস‌্যরা। তারা মারা যাওয়া কিশোর বন্দি মারুফের বিষয়ে তদন্ত করেছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy