বাসচাপায় প্রাণ গেল মা‌-ছেলের

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের গোপালপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (১৭ ফেব্রুয়া‌রি) সকাল ৮টার দিকে উপজেলার ঝাওয়াইল

2024-02-17T11:52:28+00:00
2024-02-17T12:16:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাসচাপায় প্রাণ গেল মা‌-ছেলের
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৫২ এএম  আপডেট: ১৭.০২.২০২৪ ১২:১৬ পিএম  (ভিজিট : ১৫৩)
X

টাঙ্গাইলের গোপালপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (১৭ ফেব্রুয়া‌রি) সকাল ৮টার দিকে উপজেলার ঝাওয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মৃত কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম (৪৮) ও তার ছেলে শাকিব মিয়া (১৯)।

গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল ইসলাম তৈয়ব জানান, সকালে শাকিব তার মাকে নিয়ে মোটরসাইকেলযোগে গোপালপুর উপজেলা সদরে যাচ্ছিলেন। এসময় তারা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মা ছেলে নিহত হন। এসময় বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy