প্রকাশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১:১১ পিএম (ভিজিট : ১৭০)

X
নেত্রকোনার কেন্দুয়ায় সান্দিকোনা ইউনিয়নে অভিযান চালিয়ে নাশকতাসহ ১২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছাত্রদল সভাপতি ইয়াসিন আরাফাত বাবু (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সান্দিকোনা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার বাবু উপজেলার সান্দিকোনা ইউনিয়নের খিদিরপুর গ্রামের হাজি মতিউর রহমানের ছেলে এবং সান্দিকোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এনামুল হক পিপিএম ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইয়াসিন আরাফাত বাবুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিগত সময়ে বিএনপি-জামায়াতের হরতাল অবরোধ চলাকালে কেন্দুয়া উপজেলার বিভিন্ন এলাকায় মারপিট, ভাঙচুর ও নাশকতা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বাবু। এসব ঘটনায় ইয়সিন আরাফাত বাবুর বিরুদ্ধে থানায় ১২ টি নাশকতার মামলা রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন মামলার ওয়ারেণ্টও রয়েছে।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত ইয়াসমিন আরাফাত বাবুকে নাশকতার ৫ মামলা এবং গাজীপুরের এক ওয়ারেন্ট মামলায় গ্রেফতার দেখিয়ে নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।