মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারন সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ৪১তম বার্ষিক সাধারন সভা অনু্ষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ

2024-02-17T14:04:36+00:00
2024-02-17T14:04:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারন সভা
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ২:০৪ পিএম   (ভিজিট : ১৬৬)
X

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ৪১তম বার্ষিক সাধারন সভা অনু্ষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীমঙ্গলে অবস্হিত সমিতির সদর দপ্তর প্রাঙ্গনে অনু্ষ্ঠিত হয়। বার্ষিক সাধারন সভায় সভাপতিত্ব করেন সমিতি বোর্ডের সভাপতি মো. আব্দুর রহিম।

উপস্হিত ছিলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক অর্পনা রানী সাহা, সহকারি পরিচালক বিপ্লব চন্দ্র দাস, সমিতির জেনারেল ম্যানেজার এবিএম মিজানুর রহমান, সমিতির কোষাধ্যক্ষ দীপশিখা ধর ও এলাকা পরিচালকবৃন্দ।

সাধারন সভায় জানানো হয়, ইতোমধ্যে 'শেখ হাসিনার উদ্যােগ-ঘরে ঘরে বিদ্যুৎ'- এ স্লোগান বাস্তবায়ন করতে মৌলভীবাজার জেলার ৭ উপজেলার শতভাগ বিদ্যুতায়ন কাজ সম্পন্ন হয়েছে এবং জেলার শতভাগ পরিবারকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে।  গত ডিসেম্বর পর্যন্ত মৌলভীবাজার জেলায় ৯ হাজার ৪৪৭ কিলোমিটার বৈদ্যুতিক লাইন নির্মান করে ২০ টি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের মাধ্যমে ১৯৮৮ টি গ্রাম বিদ্যুতায়নের মাধ্যমে ৪ লক্ষ ৫৮ হাজার ৮৩১ জন গ্রাহককে বিদ্যুৎ সুবিধা পৌছে দিয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy