প্রকাশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:১২ পিএম (ভিজিট : ৩৮৫)

X
নীলফামারীর ডিমলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ফজিবর রহমান (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজিবর ছাতনাই বালাপাড়া গ্রামের মখিমদ্দিনের পুত্র।
এ ঘটনায় দক্ষিণ বালাপাড়া গ্রামের মাহাবুর রহমানের পুত্র মাসুদ ইসলাম (২০) ও মহুবার রহমানের ছেলে সুজন ইসলাম (১৯) কে গ্রেফতার করেছেন ডিমলা থানা পুলিশ।
এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা গেছে, একই এলাকার মজিবর রহমান ওরফে ফুনুর ছেলে মহুবর মিস্ত্রির পরিবারের সাথে নিহত ফজিবর রহমানের জমি জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে ঘাতকের লাঠির আঘাতে ফজিবর রহমান মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়া ফজিবর রহমানকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডিউটিরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয় ডিমলা থানার ওসি দেবাশীষ রায় জানান, লাশ উদ্ধার করে নীলফামারী মর্গে প্রেরণ করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মৃতের ভাই মজিবর রহমান ডিমলা থানায় একটি মামলা করেছেন যার মামলা নং-১৭, তারিখ- ১৬ ফেব্রæয়ারী-২৪।