নাতনিকে বাচাঁতে গিয়ে বাস চাপায় দাদির মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে নাতনিকে বাচাঁতে গিয়ে বাস চাপায় ফরিদা ইয়াসমিন (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে

2024-02-17T15:40:20+00:00
2024-02-17T15:40:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাতনিকে বাচাঁতে গিয়ে বাস চাপায় দাদির মৃত্যু
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৪০ পিএম   (ভিজিট : ২৩৮)
X

গাজীপুরের টঙ্গীতে নাতনিকে বাচাঁতে গিয়ে বাস চাপায় ফরিদা ইয়াসমিন (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে বারোটার দিকে স্থানীয় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এঘটনা ঘটে। স্থানীয় জনতা ঘাতক বাসটিকে টঙ্গী কলেজগেট এলাকা থেকে আটক করে পুলিশে সপর্দ করে।

এঘটনায় বাসের চালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। নিহত ফরিদা ইয়াসমিন টঙ্গীর ভরান এলাকার আব্দুল ওয়াহাবের স্ত্রী। তিনি নাতনি আরশাকে নিয়ে গাজীপুরা থেকে টঙ্গীর বাসার দিকে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত ফরিদা তার নাতনি শিশু সাফিরাকে নিয়ে মহাসড়ক পার হয়ে সড়েকের পাশে দাড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় শেরপুর থেকে ঢাকাগামী সোনার বাংলা পরিবহনের দ্রুতগতির একটি বাস বেপরোয়া ভাবে তাদের দিকে এগিয়ে এলে তিনি নাতনিকে সড়িয়ে দিয়ে বাসের চাকায় পিষ্ট হন। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  নিহতের লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। 

এঘটনায় লোকমান(৪৫) নামে ওই বাসের হেলপারকে আটক করেছে পুলিশ। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। হেলপারসহ বাসটি আটক আছে।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy