জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার পূর্বধলায় ২০২৪ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে শনিবার

2024-02-17T15:57:50+00:00
2024-02-17T15:57:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৫৭ পিএম   (ভিজিট : ২৬৮)
X

নেত্রকোনার পূর্বধলায় ২০২৪ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে শনিবার (১৭ ফেব্রুয়ারি) শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

উপজেলার ১১টি ইউপির ৫শ ৯৪ জন শিক্ষার্থী ৫৪টি ইভেন্টে অংশগ্রহণ করে। এতে দৌড়, লাফ, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, দলীয় নৃত্য, একক নৃত্যে অংশ নেন। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খবিরুল আহসান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু আহাম্মেদ রাজ্জাক সরকার, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মফিজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক, ওসি (তদন্ত) মো. মাসুম হাওলাদার, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী, সাবেক কমান্ডার মো. নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মাছুদ আলম টিপু, জেলা আ.লীগের সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন উপজেলা শাখার সভাপতি অধ্যাপক এমদাদুল হক বাবুল, কাপাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন খান, আ.লীগ নেতা আবুল কালাম তালুকদার, মিজানুর রহমান মজিবুর প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকার-বেসরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাথী, ম্যানেজিং কমিটির সদস্যসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy