মধুপুরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের মধুপুরে দুইটি মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। শনিবার দুপুর

2024-02-17T17:27:35+00:00
2024-02-17T18:41:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মধুপুরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:২৭ পিএম  আপডেট: ১৭.০২.২০২৪ ৬:৪১ পিএম  (ভিজিট : ২৭৫)
X

টাঙ্গাইলের মধুপুরে দুইটি মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। শনিবার দুপুর ১২ টার দিকে  টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার নেকিবাড়ী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

দূর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার বোয়ালী গ্রামের সিহাব উদ্দিনের ছেলে বনি আমিন অরেঞ্জ (২৬) ও ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর এলাকার আজিজুল হকের ছেলে তানভীর হাসান  (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, তানভীর হাসান ও মারুফ হাসান সরিষাবাড়ি থেকে মোটরসাইকেল যোগে মধুপুরের দিকে যাচ্ছিলেন। অপরদিকে বনি আমিন অরেঞ্জও মোটরসাইকেল যোগে মধুপুর থেকে ধনবাড়ীর দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মোটরসাইকেল দুটি মধুপুর-জামালপুর মহাসড়কের নেকিবাড়ী এলাকায় পৌছালে মুখোমুখী ভাবে সংঘর্ষ হয়।

এ সময় স্থানীয়রা গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই জনকে মৃত বলে ঘোষনা করে। এ ঘটনায় গুরুতর আহত ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর এলাকার মৃত হায়দার আলীর ছেলে মারুফ হাসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, নিহতদের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের হস্তান্তর করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy