ভূঞাপুরে বিকাশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সংবর্ধনা অনুষ্ঠিত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে বিকাশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর ৪৫ বছর পূর্তি ও ৪৬ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও

2024-02-17T17:33:24+00:00
2024-02-17T17:33:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে বিকাশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সংবর্ধনা অনুষ্ঠিত
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৩৩ পিএম   (ভিজিট : ১৫২)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে "বিকাশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর" ৪৫ বছর পূর্তি ও ৪৬ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিকাশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকুর সভাপতিত্বে ও বিকাশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও প্রবীণ সাংবাদিক বদিউজ্জামান খান এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম।

বিশেষ অতিথি ছিলেন- ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল রহিম, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও ছড়াকার মোঃ মামুন তরফদার, ভারই উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুল খালেক মিয়া, ভূঞাপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হাসান সরোয়ার লাভলু প্রমুখ। অনুষ্ঠান শেষে ভূঞাপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি ও ১২৩ জন কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy