নীলফামারী প্রেসক্লাব নির্বাচনে সিয়াম-আলম প্যানেল বিজয়ী

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে নীলফামারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি এ.বি এম মঞ্জুরুল

2024-02-17T19:40:52+00:00
2024-02-17T19:40:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নীলফামারী প্রেসক্লাব নির্বাচনে সিয়াম-আলম প্যানেল বিজয়ী
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৪০ পিএম   (ভিজিট : ২৯৫)
X

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে নীলফামারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি এ.বি এম মঞ্জুরুল আলম সিয়াম সভাপতি ও বাংলাদেশ টেলিভিশন এর  প্রতিনিধি নুর আলম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

শনিবার নীলফামারী প্রেসক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২১টি পদে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। ৩৯টি ভোটের মধ্যে সভাপতি পদে ২৬টি ভোট পেয়ে প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হন এবিএম মঞ্জুরুল আলম সিয়াম।  

অপরদিকে সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) জেলা প্রতিনিধি নুর আলম ২১টি ভোট পেয়ে বিজয়ী নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, এটিএন বাংলা ও এটিএন নিউজ’র নীলফামারী জেলা প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ বুলেটিন ও শিক্ষা বার্তা প্রতিবেদক সুভাস বিশ্বাস ও নিউজ টোয়েন্টিফোর এর আব্দুর রশিদ শাহ বিজয়ী নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে ২২ ভোট পেয়ে বিজয়ী নির্বাচিত হয়েছেন ভোরের কাগজ এর নীলফামারী জেলা প্রতিনিধি রাজীব চৌধুরী রাজু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন দেনিক শিক্ষা অনলাইনের নীলফামারী জেলা প্রতিনিধি একরামুল হক লাবু। তিনি পেয়েছেন ১৬ ভোট। 

এছাড়াও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাসির উদ্দিন শাহ, অর্থ সম্পাদক পদে এম আবুল হোসেন শাহ এবং নির্বাহী সদস্য পদে মোস্তফা আবিদ, কাজী মাহবুবুল হক দোদুল, তৈয়ব আলী সরকার, নুর আলম সিদ্দিকী দুলাল, আরিফুল ইসলাম, মুশফিকুর রহমান সৈতক ও নুরে আলম বাবু বিজয়ী হয়েছেন। সভ-সভাপতি পদে বিজয়ী নির্বাচিত হয়েছেন আতিয়ার রহমান বাড্ডা, হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ, আনোয়ারুল আলম প্রধান এবং হামিদুল্লাহ সরকার। 

এছাড়াও ক্রীড়া সম্পাদক পদে মোশারফ হোসেন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে মনিরুল হাসান শাহ আপেল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আলিফ নুরা রীনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী নির্বাচিত হয়েছেন। 

ভোট গণনার পর এ ফলাফল ঘোষণা করেন নির্বাচনী বোর্ড।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy