খুলনায় শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

দুই শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।বেলা ১২টায় অবরোধ প্রত্যাহারের পর খুলনা-সাতক্ষীরা

2024-02-18T13:10:06+00:00
2024-02-18T13:10:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খুলনায় শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১:১০ পিএম   (ভিজিট : ১৫১)
X

দুই শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বেলা ১২টায় অবরোধ প্রত্যাহারের পর খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক ও খুলনা মংলা মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।এদিকে হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মূলত তাদেরকে আটক করায় অবরোধ প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা।

এর আগে খুলনা মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালক অধ্যাপক শরীফ হাসান লিমন ও খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন।

তারা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বাস প্রদান করেন।

এর আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুইজন শিক্ষার্থীকে মারপিটের প্রতিবাদে খুলনার জিরো পয়েন্ট এলাকা অবরোধ করে শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করেন তারা। এতে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক এবং খুলনা মোংলা-মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের চারপাশে প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy