দশমিনায় পুলিশ তদন্ত প্রতিবেদন প্রতিবাদে সংবাদ সম্মেলন

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

ঘুষ বানিজ্যে সত্যকে মিথ্যা করে পটুয়াখালীর দশমিনা থানা পুলিশ তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন

2024-02-18T13:36:35+00:00
2024-02-18T14:17:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দশমিনায় পুলিশ তদন্ত প্রতিবেদন প্রতিবাদে সংবাদ সম্মেলন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৩৬ পিএম  আপডেট: ১৮.০২.২০২৪ ২:১৭ পিএম  (ভিজিট : ৩১৬)
X

ঘুষ বানিজ্যে সত্যকে মিথ্যা করে পটুয়াখালীর দশমিনা থানা পুলিশ তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। 

গতকাল রোববার দুপুর ১২টায় উপজেলার গালস্ স্কুল সংলগ্ন নিজ বাস ভবনে এ সংবাদ সম্মেলন করেন। এসময় ভুক্তভোগী মোসা. হাসনা হেনা লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, আমার ঘরে অনধিকার প্রবেশ করে শারীরিক নির্যাতন ও ঘরের মালামাল ভাঙচুর এবং আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন সিকদার আব্দুল মালেক। পরে আমার ছোট পুত্র সন্তান ওলিউল্লাহের ডাক চিৎকারে এলাকার লোকজন এসে আমাকে হাসপাতালে ভর্তি করেন। পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবোনাল পটুয়াখালী আদালতে আমি হাসনা হেনা বাদী হয়ে আব্দুল মালেকে আসামি করে মামলা দাযের করি।

আদালত সন্তোস্ট হয়ে দশমিনা থানা পুলিশকে এজাহার নেয়ার নির্দেশ দেন। পরে থানা পুলিশ মামলার আসামির থেকে মোটা অংকের ঘুষ বানিজ্য করে এবং আমার সত্য ঘটনাকে মিথ্যা বানিয়ে আদালতে প্রতিবেদন দিয়েছেন। আমি থানা পুলিশের বিচার দাবী জানাই এবং পুনোরায় তদন্ত ও সত্য ঘটনার সাথে জড়িত সিকদার আব্দুল মালেক এর বিচারের দাবী জানাই। 

এসময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগী হাসনা হেনা, স্বামী মো. তুহিন ইসলাম ও প্রত্যক্ষদর্শী মোসা. রোজিনা বেগম।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy