প্রকাশ: রোববার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:০৪ পিএম (ভিজিট : ২০৬)

X
নড়াইল সদর উপজেলায় পানিতে পড়ে সুজন বিশ্বাস নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে জুড়ুলিয়া জেবিএম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে নড়াইল সদর উপজেলার জুড়ুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সুজন ঐ গ্রামের আফসার বিশ্বাসের ছেলে। নিহতের স্বজনরা জানায়, সুজন প্রতিদিন সকালে বাড়ির পাশের পুকুর পাড়ের আম গাছের ডালে ঝুলে শরীরিক কসরত (শরীরচর্চা) করতো। রবিবার সকালে সুজন বাড়ির সবার অজান্তে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে যায়।
সেখানে আম গাছের ডালে ঝুলতে গিয়ে হাত ফোসকে পুকুরে পড়ে সাঁতার না জানায় সেখান থেকে উঠতে পারেনি। এ ভাবে বেশ কিছুক্ষণ অতিবাহিত হবার এক পর্যায়ে সুজনের মা ছেলের পানিতে পড়ে যাবার বিষয় জানতে পেরে চিৎকার কান্নাকাটি শুরু করলে তার আর্তচিৎকারে প্রতিবেশিরা গিয়ে সুজনকে অচেতন অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে তৎক্ষনাৎ নড়াইল সদর হাসপাতালে নেয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা শেষে সুজনকে মৃত ঘোষণ করেন।
সুজন জুড়–লিয়া জেবিএম মাধ্যমিক বিদ্যালয়ে এবার দশম শ্রেনীতে উঠেছে। তার অকাল মৃত্যুতে শোকার্ত স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ।