ঘাটাইলে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইলে ভাতিজার লাঠির আঘাতে চাচা মকবুল হোসেন বাদশা (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।রোববার দুপুর সাড়ে ১২

2024-02-18T16:31:12+00:00
2024-02-18T16:31:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৩১ পিএম   (ভিজিট : ১৪১)
X

টাঙ্গাইলের ঘাটাইলে ভাতিজার লাঠির আঘাতে চাচা মকবুল হোসেন বাদশা  (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

রোববার দুপুর সাড়ে ১২ টায়  উপজেলার আনেহলা ইউনিয়নের ডাকিয়া পুটল  এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভাতিজা ইয়াসিন ইসলাম করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইয়াসিন ওই এলাকার মুনছব আলীর পালক  ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে  মকবুল হোসেন বাড়িতে কাজ করছিলেন। এসময় ভাতিজা ইয়াসিন ইসলাম করিম  পেছন থেকে আম গাছের লাঠি দিয়ে চাচা মকবুলের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ইয়াসিনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার ও ইয়াসিনকে গ্রেফতার করে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, ময়না তদন্তের জন্য নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত নিহতের ভাতিজাকে গ্রেফতার করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy