ভূঞাপুরে এসএসসি পরীক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে চলমান এসএসসি পরীক্ষায় বাংলা বিষয়ে খারাপ হওয়ায় স্বর্ণা আক্তার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস

2024-02-18T16:45:01+00:00
2024-02-18T16:45:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে এসএসসি পরীক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৪৫ পিএম   (ভিজিট : ৫৬৭)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে চলমান এসএসসি পরীক্ষায় বাংলা বিষয়ে খারাপ হওয়ায় স্বর্ণা আক্তার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ভূঞাপুর পৌর এলাকার বেতুয়া পলিশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পরীক্ষার্থী একই এলাকার সোনা মিয়ার মেয়ে ও সে টেপিবাড়ী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, স্বর্ণা এ বছর টেপিবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) তার প্রথম পরীক্ষা বাংলা ছিল। পরীক্ষা দিয়ে আসার পর থেকে সবার কাছে সে বলেছে তার পরীক্ষা ভালো হয়নি। তাই সে পাস করতে পারবে না। এ নিয়ে দুইদিন ধরে চিন্তিত ছিল। পরে শনিবার রাতে তার নিজের শোয়ার কক্ষে গলায় ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। ভোরে তার মা ফজরের নামাজের জন্য ডাকতে গেলে স্বর্ণাকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ জানান, ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy