১৬ দিনে দেশে এসেছে ১১৫ কোটি ডলারের রেমিট্যান্স

অর্থনৈতিক প্রতিবেদক :

অর্থনীতি

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৬ দিনে বৈধপথে ও ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের পাঠানো ১১৫ কোটি মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স

2024-02-18T21:12:29+00:00
2024-02-18T21:12:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১৬ দিনে দেশে এসেছে ১১৫ কোটি ডলারের রেমিট্যান্স
অর্থনৈতিক প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:১২ পিএম   (ভিজিট : ২৪৭)
X

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৬ দিনে বৈধপথে ও ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের পাঠানো ১১৫ কোটি মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স দেশে এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১২ হাজার ৬৫০ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে)। দৈনিক গড়ে আসছে ৭ কোটি ১৯ লাখ ডলার রেমিট্যান্স।

এর আ‌গে চলতি মাসের প্রথম ৯ দিনে প্রবাসীরা পা‌ঠি‌য়ে‌ছিলেন ৬৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। রোববার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। চলতি বছরের জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি মার্কিন ডলার।

তথ্যমতে, ফেব্রুয়ারির ১৬ দিনে ব্যাংকিং চ্যানেলে ১১৪ কো‌টি ৯৯ লাখ ডলার এসেছে। এর ম‌ধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৩ কোটি ৮৪ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ২৫ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৯৫ কোটি ৬৫ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ লাখ মার্কিন ডলার। ২০২৩ সালের শেষ মাস ডিসেম্বরে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১৯৯ কোটি ডলারের রেমিট্যান্স।

২০২৩ সালের জানুয়ারিতে রেমিট্যান্স আসে ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার, ফেব্রুয়ারিতে আসে ১৫৬ কোটি ডলার, মার্চে ২০২ কোটি, এপ্রিলে ১৬৮ কোটি, মে মাসে ১৬৯ কোটি, জুনে ২২০ কোটি, জুলাইয়ে ১৯৭ কোটি, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বর মাসে ১৩৩ কোটি, অক্টোবরে ১৯৭ কোটি, নভেম্বর ১৯৩ কোটি ডলার রেমিট্যান্স আসে।

গত ২০২২-২৩ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার। তার আগের ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার, যা ছিল কোনো অর্থবছরে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স।





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy