বরিশালে ৮ ড্রাম রেণু-পোনাসহ আটক ৫

বরিশাল ব্যুরো চীফ

সারাবাংলা

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পাচারের সময় পিকআপ থেকে আট ড্রাম ভর্তি মাছের রেণু, পোনাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১৮

2024-02-19T15:17:14+00:00
2024-02-19T15:33:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরিশালে ৮ ড্রাম রেণু-পোনাসহ আটক ৫
বরিশাল ব্যুরো চীফ
প্রকাশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:১৭ পিএম  আপডেট: ১৯.০২.২০২৪ ৩:৩৩ পিএম  (ভিজিট : ১৯১)
X

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পাচারের সময় পিকআপ থেকে আট ড্রাম ভর্তি মাছের রেণু, পোনাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ রেণু পোনা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রেণু ও পোনা প্রাকৃতিক জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।

বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, উপজেলার আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির সদস্যদের সহায়তায় আগরপুর স্টিল ব্রিজ সংলগ্ন রাস্তায় অভিযান চালিয়ে একটি পিকআপে পাচারের সময় প্রায় ২০ লাখ বাটা মাছের রেণু ও পোনাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব রেণু ও পোনা বাবুগঞ্জ, মুলাদী এবং গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর মোহনা থেকে ধরা হয়েছে।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে খুলনার দিঘলীয়া এলাকার মৃত সিরাজ মোল্লার ছেলে সিদ্দিক মোল্লা ও সাতক্ষীরার তেঁতুলিয়া এলাকার মৃত আহসান উল্লার ছেলে কাজী কাছেদকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অপর তিন জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy