বরিশালে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার দাবীতে মানববন্ধন

বরিশাল ব্যুরো চীফ

সারাবাংলা

বরিশালে ঔষদ সহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ বরিশাল শাখা।

2024-02-19T16:11:06+00:00
2024-02-19T16:11:06+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বরিশালে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার দাবীতে মানববন্ধন
বরিশাল ব্যুরো চীফ
প্রকাশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:১১ পিএম   (ভিজিট : ১৮৪)
X

বরিশালে ঔষদ সহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ বরিশাল শাখা। সোমবার (১৯) ফেব্রয়ারি সকাল ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে একর্মসূচি পালিত হয়।

সংগঠনের সহ সভাপতি ও আভাষ নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলের সভাপতিত্বে ও রনজিৎ এর সঞ্চলনায় মানববন্ধন কর্মসূচি সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক মিজানুর রহমান সেলিম, শুভংকর চক্রবর্তী, অধ্যাপিকা টুনু রানি কর্মকার, হাসিনা বেগম নিলা, বিসিসি সংরক্ষিত কাউন্সিলর কহিনুর বেগম, আখতার হোসেন,দেওয়ান আব্দুর রসিদ নিলু,লিঙ্কন বাইন,সুপ্রিয় অধিকার,উত্তম ভক্ত,স্বপন কুমার বেপারী প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে নগরীর বিভিন্ন সংগঠনের সদস্য সহ সুধিজন ব্যাক্তিবর্গ বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে অংশ গ্রহন করে।

এসময় বক্তরা বলেন, আর কোন অজুহাত শুনতে ও দেখতে চাইনা। নির্বাচনের পূর্বে বলেছেন যুদ্ধের জন্য বাজার দর বৃদ্ধি পেয়েছে। এখন বাজারে যেসকল সবজি পণ্য অতিরিক্ত দাম দিয়ে কিনে আনতে তা এক সময় গুরুতেও খেত না। সেই পণ্য আমরা সাধারন মানুষ অসহায় হয়ে কিনে খেতে হচ্ছে। তাই সরকারকে বলব অভিলম্বে বাজারের সেন্ডিকেট ভেঙ্গে দিয়ে নিত্যপণ্যের দাম সাধারন মানুষের ক্রয় ক্ষমতার আওতায় আনার দাবী জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy