ঝালকাঠিতে সাংবাদিকের ওপর হামলা, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

দৈনিক ভোরের কাগজ ঝালকাঠি জেলা প্রতিনিধি আব্দুল মন্নান তাওহিদকে মারধর করে তাঁর পকেটে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে

2024-02-19T18:18:35+00:00
2024-02-19T18:18:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে সাংবাদিকের ওপর হামলা, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:১৮ পিএম   (ভিজিট : ২০৬)
X

দৈনিক ভোরের কাগজ ঝালকাঠি জেলা প্রতিনিধি আব্দুল মন্নান তাওহিদকে মারধর করে তাঁর পকেটে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে ঝালকাঠি পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনির হোসেনকে গ্রেপ্তার করেছে ঝালকাঠি থানা পুলিশ। সোমবার সকালে পূর্বচাদকাঠি চৌমাথা থেকে মনিরকে গ্রেপ্তার করা হয়।

ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, গত ১২ ফেব্রুয়ারি শহরের বিআইপি সড়কের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশল অফিস থেকে ডেকে এনে পার্শবর্তী একটি দোকানের মধ্যে আটকে রেখে গ্রেফতারকৃত মনির হোসেন ও তাঁর কয়েক সহযোগী সাংবাদিক এবং ঠিকাদার আব্দুল মন্নান তাওহিদকে লোহার পাইপ দিয়ে মারধর করে ও জোড়পূর্বক ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। 

এ ঘটনায় আব্দুল মন্নান বাদী হয়ে রবিবার ঝালকাঠি থানায় মামলা দায়ের করে। সোমবার সকালে মনির হোসেনকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হয়।

আদালত সূত্র জানায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের আদালতে মনিরের পক্ষে জামিন আবেদন এবং বাদী পক্ষে জামিন বাতিলের আবেদন করা হলে বিচারক মনিরুজ্জামান মঙ্গলবার শুনানির দিন ধার্য করে মনিরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy