সোনাগাজীতে ৬ মামলায় প্রায় দেড় লক্ষ টাকা জরিমানা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

সোনাগাজীতে ৫টি পোল্ট্রি খামারের ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।অভিযানে ভোক্তাধিকার ও সংরক্ষণ ২০০৯ আইন অনুযায়ী আমিরাবাদ

2024-02-19T19:14:49+00:00
2024-02-19T19:14:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোনাগাজীতে ৬ মামলায় প্রায় দেড় লক্ষ টাকা জরিমানা
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:১৪ পিএম   (ভিজিট : ১৪৩)
X

সোনাগাজীতে ৫টি পোল্ট্রি খামারের ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

অভিযানে ভোক্তাধিকার ও সংরক্ষণ ২০০৯ আইন অনুযায়ী আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর বিসমিল্লাহ পোলট্রি মিলন হোসেন এর ১০ হাজার টাকা, একরাম এগ্রো ফার্ম'র একরাম এর  ২০ হাজার, বিসমিল্লাহ পোলট্রির কামরুল হাসান এর ১০ হাজার টাকা ও ইমন পোল্ট্রি জাহিদুল ইসলাম এর ১০ হাজার, সফরপুর মিহির পোলট্রি শহিদুল ইসলাম এর ২০ হাজার  টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

এছাড়া ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী জামশেদ আলম নামে এক ব্যক্তির  ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও জরিমানা করেন, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।

এসময় উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ নেবু লাল দত্ত সহ উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ দপ্তরের লোকজন  ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy