চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা

2024-02-19T19:39:25+00:00
2024-02-19T19:39:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৩৯ পিএম   (ভিজিট : ২৪৪)
X

চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এই সভাটি হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোহা. আদীব আলী।

কমিটির চেয়ারম্যান বলেন, লিগ্যাল এইড হচ্ছে সরকারের অগ্রাধিকার প্রকল্প। এ প্রকল্পের উদ্দেশ্য বাস্তবায়নে বিচারক ও আইনজীবীদের পাশাপাশি সংশ্লিষ্টদের সমন্বিত প্রয়াসের কোন বিকল্প নেই। এজন্য প্রান্তিক জনগোষ্ঠির আইনী সেবা নিশ্চিত করতে সবাইকে সেবা ও মানবিক মনোবৃত্তি নিয়ে কাজ করতে হবে।

সভায় অংশগ্রহণ করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, অতিরিক্ত জেলা জজ নির্মলেন্দু দাস, যুগ্ন জেলা ও দায়রা জজ গোপাল চন্দ্র রায়, যুগ্ন জেলা ও দায়রা জজ মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. নূরুজ্জামান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবীর, সিনিয়র সহকারী জজ সুমন কুমার কর্মকার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুল্লা আল মামুন, সহকারী সরকারি কৌশলী আঞ্জুমান আরা, জিপি মো. রজবুল হক, মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, জেল সুপার মো. শরিফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তর মোসা. উম্মে কুলসুম, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আশরাফুজ্জামানসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রুখসানা খানম।

সভায় বক্তারা বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে জেলার হতদরিদ্র মানুষ বিনামূল্যে আইনি সেবা পাচ্ছেন। তাদের আইনগত সহায়তা নিশ্চিত করতে লিগ্যাল এইড কমিটির কার্যক্রম আরো বিস্তৃত করার উপর গুরুত্বারোপ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy