টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপু‌রের টঙ্গী‌তে যাত্রীবাহী বাস ও মোটর সাই‌কেলের মুখোমুখি সংঘ‌র্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত‌্যুর হয়েছে।মঙ্গলবার বেলা এগারোটা দিকে ঢাকা

2024-02-20T13:47:09+00:00
2024-02-20T17:45:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৪৭ পিএম  আপডেট: ২০.০২.২০২৪ ৫:৪৫ পিএম  (ভিজিট : ৫৪৪)
X

গাজীপু‌রের টঙ্গী‌তে যাত্রীবাহী বাস ও মোটর সাই‌কেলের মুখোমুখি সংঘ‌র্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত‌্যুর হয়েছে। 

মঙ্গলবার বেলা এগারোটা দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কাদেরিয়া গেট এলাকায় বিআরটি ফ্লাইওভারে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। 

নিহত রাম কৃষ্ণ শাহা টাঙ্গাইল জেলার বাসাইল থানার কাঞ্চনপুর গ্রামের রাবিন্দ্র নাথ শাহার ছেলে। তিনি গাজীপুর ডুয়েট এর স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। 

অপরজন দিদার আদেল দিপু নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা বড় বিনাইলচর গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে। তিনি পেশায় পাঠাও মোটর সাইকেল চালক ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিআরটি ফ্লাইওবার দিয়ে ঢাকা থেকে গাজীপুরের দিকে যাচ্ছিলেন দুই মোটরসাইকেল আরোহী। এ সময় কাদেরিয়া গেট এলাকায় গাজীপুর থেকে ঢাকাগামী প্রভাতী বনশ্রী পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক মোটরসাইকেলের আরোহীর মৃত্যু হয় অপরজন গুরুতর আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থ‌ল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy