নড়াইলে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাপ্রধান

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে প্রথমে

2024-02-20T15:18:36+00:00
2024-02-20T15:18:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাপ্রধান
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:১৮ পিএম   (ভিজিট : ১৫৪)
X

নড়াইলে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে প্রথমে নড়াইল রেলস্টেশন নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।
  
এছাড়া নড়াইল শহরে নির্মিত চারলেন সড়ক কার্যক্রম পরিদর্শনসহ লোহাগড়া উপজেলার পৈতৃকভিটা করফা গ্রামে মসজিদ উদ্বোধন, বৃক্ষরোপন, বাবার নামে প্রতিষ্ঠিত হাসপাতাল পরিদর্শন, মল্লিকপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ‘অধ্যাপক শেখ মো. রোকন উদ্দীন আহমেদ’ মাল্টিপারপাস হল উদ্বোধন করেন তিনি। 

এদিকে, লোহাগড়ায় মধুমতি আর্মি ক্যাম্পে শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন সেনাপ্রধান। এসব কর্মসূচিতে সেনাবাহিনীর উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, সরকারের তরফ থেকে যে কোনো উন্নয়ন কাজের সুযোগ পেলে সেনাবাহিনী সর্বোচ্চ পেশাগত দক্ষতার মাধ্যমে তা করে থাকে। ঢাকা-ভাঙ্গা-নড়াইল-যশোর রেলপথ নির্মাণ কাজের ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে না। আশা করি চলতি বছরের এপ্রিলের মধ্যেই এই রেলপথ নির্মাণ কাজ শেষ হবে। তারপর উদ্বোধন করা হবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy