এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো বাবা-মেয়ের

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

মুন্সিগঞ্জের শ্রীনগর বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত হয়েছে।বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এক্সপ্রেসওয়ের হাঁসাড়া এলাকায় এ

2024-02-21T18:59:58+00:00
2024-02-21T19:09:03+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো বাবা-মেয়ের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৫৯ পিএম  আপডেট: ২১.০২.২০২৪ ৭:০৯ পিএম  (ভিজিট : ১৮৩)
X

মুন্সিগঞ্জের শ্রীনগর বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এক্সপ্রেসওয়ের হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক বাবা কামাল হোসেন (৩১) ও তার দশ বছর বয়সি মেয়ে মাহিরা মাহি। তাদের বাড়ি বরিশালের বাবুগঞ্জে বলে জানিয়েছে পুলিশ।

হাইওয়ে পুলিশ ও শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, দুপুরে হাঁসাড়া বাজার আন্ডারপাসের উপর মাওয়াগামী রাস্তায় অজ্ঞাত একটি বাস বাবা-মেয়ের বহনকারী মোটরসাইকটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে থাকা বাবা-মেয়ে মহাসড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাঁসাড়া পুলিশ ফাঁড়ির টিম মরদেহ ফাঁড়িতে নিয়ে আসে।

হাঁসাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কাঞ্চন কুমার সিংহ জানান, নিহত কামাল হোসেন ও তার মেয়ে মাহিরা মাহি মরদেহ হাঁসাড়া হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। ঘাতক বাসটিকে আটকের চেষ্টা করছে পুলিশ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy