মধুপুরে শহীদ মিনার ভাংচুর

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের মধুপুরের বনাঞ্চলে গড়ে উঠা একটি বেসরকারি বিদ্যালয়ে কলাগাছের তৈরি অস্থায়ীশহীদ মিনার স্থানীয় ভেঙ্গে গুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া

2024-02-22T11:38:31+00:00
2024-02-22T11:38:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মধুপুরে শহীদ মিনার ভাংচুর
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৩৮ এএম   (ভিজিট : ২৫৭)
X

টাঙ্গাইলের মধুপুরের বনাঞ্চলে গড়ে উঠা একটি বেসরকারি বিদ্যালয়ে কলাগাছের তৈরি অস্থায়ী শহীদ মিনার স্থানীয় ভেঙ্গে গুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় দুবৃত্তদের বিরুদ্ধে । 

অস্থায়ী ওই শহীদ মিনার ভাংচুরের কারণে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পারেননি শিক্ষক শিক্ষার্থীরা ও বিদ্যালয় সংশ্লিষ্টরা।ঘটনাটি ঘটেছে মধুপুর উপজেলা বেরিবাইদ ইউনিয়নের জাঙ্গালিয়া (দক্ষিণ পাড়া) গ্রামে আলোর ভুবন আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে ।

শিক্ষক শিক্ষার্থীরা জানান, শহীদ মিনার না থাকায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা মিলে মঙ্গলবার কলা গাছ দিয়ে মিনার তৈরি করেন। ২১ ফেব্রুয়ারি সকালে প্রভাতফেরির মাধ্যমে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য এমন আয়োজন করেছিলেন তারা। তৈরি করার কয়েক ঘন্টা পর মঙ্গলবার সন্ধার পরে কে বা কারা আলোর  ভুবন আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কলাগাছের তৈরি শহীদ মিনারটি ভাঙচুর করে গুড়িয়ে দেয়। 

বুধবার সকালে এ দৃশ্য দেখে শিক্ষক শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। বেরিবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলহাস উদ্দিন খবর শুনে ১১ টার দিকে ঘটনা স্থল পর্যবেক্ষণ করেন। ঘটনায় জাড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন আলোর ভুবন আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি টুকু মিয়া, সদস্য আব্দুল গনি,  অভিভাবক কিতাব আলী, ফেরদৌস আলী প্রমুখ।

প্রধান শিক্ষক স্বপন কুমার পাল বলেন, শহীদ মিনারে আঘাত ভাষা শহীদদের প্রতি চরম অবমাননা। মুক্তিযুদ্ধের প্রতি অশ্রদ্ধা। এ অপরাধ মেনে নেয়া যায় না।

সহকারী শিক্ষক জাকির হোসাইন বলেন, হামলাকারীরা স্বাধীনতা বিরোধী চেতনার মানুষ। এ অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।

এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, কেউ তাকে এ বিষয়টি অবহিত করেনি বলে, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy