নবীনগরে ট্রাক্টর উল্টে চালকসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের রাধিকা সড়কে ট্রাক্টর উল্টে খাদে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার নাটঘর ইউনিয়ন

2024-02-22T12:33:00+00:00
2024-02-22T12:53:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবীনগরে ট্রাক্টর উল্টে চালকসহ নিহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৩৩ পিএম  আপডেট: ২২.০২.২০২৪ ১২:৫৩ পিএম  (ভিজিট : ২৯৩)
X

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের রাধিকা সড়কে ট্রাক্টর উল্টে খাদে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার নাটঘর ইউনিয়ন বড়হিত মৌড়ের পূর্ব পাশে নবীনগর টু রাধিকা সড়কে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন ব্রাহ্মণহাতা (নারুই) গ্রামের বজলু মিয়ার ছেলে আমির হোসেন (১৫) ও আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়ন শাহজাহান মিয়ার ছেলে এনামুল হোসেন (৩৫)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ব্রাহ্মণহাতা গ্রামের মো. আলামিন মিয়ার ছেলে মো. রাকিব মিয়া (১৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে উপজেলার বড়হিত মৌড়ের পূর্ব পাশে নবীনগর টু রাধিকা সড়কে একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে শিবপুরের দিকে যাচ্ছিল।  এ সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চালকসহ সহকারী মারা যান। গুরুতর আহত হন ট্রাক্টরের আরেক সহকারী।

স্থানীয়রা এসে আহত হওয়া ব্যাক্তিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান। ধারণা করা হচ্ছে, অনুমতি বিহীন ট্রাক্টর ও অদক্ষ ড্রাইভার দিয়ে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, একটি ট্রাক্টর শিবপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেপরোয়া গতির কারণে বড়হিত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক এনামুল ও তার তার সহযোগী আমির মারা যান। দুর্ঘটনায় ট্রাক্টর চালকের আরেক সহযোগী রাকিব আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy