মাতৃভাষা দিবসে ইবিতে সুবিধাবঞ্চিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ইবি প্রতিনিধি

সারাবাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। কাম ফর রোড চাইল্ড

2024-02-22T13:13:11+00:00
2024-02-22T13:13:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাতৃভাষা দিবসে ইবিতে সুবিধাবঞ্চিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ইবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ১:১৩ পিএম   (ভিজিট : ১৫১)
X

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। কাম ফর রোড চাইল্ড (সি আর সি) বিশ্ববিদ্যালয় শাখা স্কুলের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার বেদিতে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের ইমদাদুল হকের সঞ্চালনায় প্রথমে জাতীয় সংগীত তারপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। 

এই সময় উপস্থিত ছিলেন সিআরসি স্কুলের সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন মঞ্জু, সাব্বির খান, নবীন শিক্ষক সাঈফুদ্দিনসহ সংগঠনটির  সদস্য আখি আলমগীর, লাময়া, কেয়া প্রমুখ।

এসময় নবীন সদস্য আখি আলমগীর তার বক্তব্যে  শিশুদের সাসনে ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। নবীন শিক্ষক সাঈফুদ্দিন ভাষা আন্দোলনের গুরুত্ব বুঝাতে গিয়ে বলেন পৃথিবীর বুকে একমাত্র দেশ, যে দেশটি ভাষার জন্য রক্ত দিয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ, তাই আমাদের উচিত ভাষাকে রক্ষা করা।


সংগঠনটির সভাপতি শাহীদ কাওসার তার বক্তব্য বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের অনুপ্রেরণা। এই অনুপ্রেরণা আগামী প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখার জন্য সি আর সি সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে এই দিবসের তাৎপর্য তুলে ধরার জন্যই চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন। এই প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা ভাষা আন্দোলনের গুরুত্ব হাতে কলমে শিখতে পারবে। তিনি আশাবাদী বাংলাদেশের  সুন্দর ভবিষ্যতের জন্য সি আর সি ইবি শাখা  অগ্রণী ভূমিকা পালন করবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy