নবীনগরে যানবাহন থেকে চাঁদা উত্তোলন বন্ধের নির্দেশ প্রশাসনের

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সকল সড়ক পথে যানবাহন থেকে বিভিন্ন পয়েন্টে দীর্ঘদিন যাবত অবৈধভাবে চাঁদা তোলা হচ্ছিল তা বন্ধ

2024-02-22T15:17:31+00:00
2024-02-22T15:26:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবীনগরে যানবাহন থেকে চাঁদা উত্তোলন বন্ধের নির্দেশ প্রশাসনের
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:১৭ পিএম  আপডেট: ২২.০২.২০২৪ ৩:২৬ পিএম  (ভিজিট : ২৩৬)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সকল সড়ক পথে যানবাহন থেকে বিভিন্ন পয়েন্টে দীর্ঘদিন যাবত অবৈধভাবে চাঁদা তোলা হচ্ছিল তা বন্ধ ঘোষণা করলো উপজেলা প্রশাসন। 

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে বন্ধের এ ঘোষণা দেন। তিনি বলেন, একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে যানবাহন থেকে অবৈধ এ চাঁদা তুলছিলেন। জাতীয় সংসদ সদস্য মহোদয়ের নির্দেশে পৌরসভার যানবাহন থেকে নির্ধারিত ১০ টাকা টেক্স ব্যতীত  আজ থেকে উপজেলার সড়ক পথের সকল জায়গা থেকে ৩০ টাকা করে যে  চাঁদা আদায় করা হতো তা  বন্ধ করা হলো। এই নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, পৌর আওয়ামীলীগের সভাপতি বোরহান উদ্দিন আহম্মেদ, থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম, সিনিয়র সাংবাদিক মাহাবুুব আলম লিটন, গৌরাঙ্গ দেবনাথ অপু, প্রেসক্লাব সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামল, সাপ্তাহিক নবীনগরের সম্পাদক মোহাম্মদ আব্বাস উদ্দিন হেলালসহ স্থানীয়  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

স্থানীয় সাংসদ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সিএনজি ড্রাইভার ও শ্রমিক নেতা লোকমান হোসেন, ড্রাইভার আমির হোসেন, জয়নাল মিয়া, ফরহাদ আহম্মেদসহ যানবাহনের সাধারণ শ্রমিকবৃন্দ সাধুবাদ জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy