ডোমারে এসএসসি পরিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায়গুরুতর আহত হয়েছে বাধঁন রায় নামে এবারের এক এসএসসি পরিক্ষার্থী। দুর্ঘটনারদিন তার ইংরেজি দ্বিতীয় পত্রের

2024-02-22T16:11:18+00:00
2024-02-22T16:35:10+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ডোমারে এসএসসি পরিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:১১ পিএম  আপডেট: ২২.০২.২০২৪ ৪:৩৫ পিএম  (ভিজিট : ১৭০)
X

নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে বাধঁন রায় নামে এবারের এক এসএসসি পরিক্ষার্থী। দুর্ঘটনারদিন তার ইংরেজি দ্বিতীয় পত্রের পরিক্ষা ছিল। উক্ত পরিক্ষার দিন কেন্দ্রে যাওয়ার পথে বাধঁন রায়ের বহনকারী অটোরিক্সাটির সাথে বিপরীতমূখী অপর একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বাধঁন রায়। বর্তমানে সে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।

বৃহষ্পতিবার(২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরিক্ষা দিতে ডোমার সি/৬০৭, চিলাহাটি গালস্ স্কুল পরিক্ষা কেন্দ্রে অটোরিক্সা যোগে যাচ্ছিল বাধঁন রায়। পথিমধ্যে চিলাহাটি এলাকায় দূর্ঘটনায় পতিত হয় বহনকারী অটোরিক্সাটি। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক ভাবে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে অবস্থার অবনতি ঘটলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যালে রেফার্ড করেন।

বাধঁন রায় উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের সুবাশ রায়ের ছেলে ও চিলাহাটি মার্চেন্ট স্কুলের এবারের এসএসসি ব্যাচের পরিক্ষার্থী।
চিলাহাটি মার্চেন্ট স্কুলের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম দুর্ঘটনায়  পরিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বাধঁন রায় বর্তমানে রংপুর মেডিক্যালে চিকিৎসাধিন রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy