মায়ের জানাযা পড়তে এসে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

বার্ধক্য জনিত কারনে মারা যাওয়া মায়ের জানাযা পড়তে এসে সড়ক দুর্ঘটনায় ছেলে এবং মেয়ের জামাতাসহ দুই জনের মৃত্যু

2024-02-22T16:06:11+00:00
2024-02-22T16:22:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মায়ের জানাযা পড়তে এসে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:০৬ পিএম  আপডেট: ২২.০২.২০২৪ ৪:২২ পিএম  (ভিজিট : ২৬৭)
X

বার্ধক্য জনিত কারনে মারা যাওয়া মায়ের জানাযা পড়তে এসে সড়ক দুর্ঘটনায় ছেলে এবং মেয়ের জামাতাসহ দুই জনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলো ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই এলাকার বাসিন্দা শাহজাহান মেম্বারের পুত্র ইটালী প্রবাসী শাহ আলম (৫০) এবং তার ভগ্নিপতি একই উপজেলার শামসু উদ্দিনের ছেলে সেলিম মিয়া (৪০)। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) বেলা  ১২ টার দিকে ঢাকা-সিলেট মহাড়কের নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, দীর্ঘ ১৪ বছর যাবত স্ত্রী-সন্তান নিয়ে ইটালীতে বসবাস করতো শাহ আলম। গতকাল বুধবার সন্ধায় বার্ধক্য জনিত কারণে তার মায়ের মৃত্যু হয়। 

খবর পেয়ে আজ দুপুরে তার মায়ের জানাযায় অংশ নিতে সকালেই দেশে ফেরার জন্য বিমানবন্দর থেকে ভগ্নিপতি সেলিম মিয়া, তার ভাগিনাসহ চারজন ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হন। এসময় নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসিদিয়া এলাকায় পৌছলে বিপরিত দিক থেকে আসা আরেকটি পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহ আলম এবং হাসপাতালে নেয়ার পর তার ভগ্নিপতি সেলিম মিয়ার মৃত্যু হয়। এই ঘটনায় মাইক্রোবাসের চালকসহ আরো দুইজন আহত হয়।

ইটাখোলা হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক আরিফুর রহমান জানান, বেলা ১২ টার দিকে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মাইক্রোবাস ঘাসিরদিয়া এলাকায় পৌছলে বিপরতি দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় আরো এক জনের মৃত্যু হয়। তার মাইক্রোবাসের চালক এবং অপর যাত্রী নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy