স্বরূপকাঠিতে পাগলা কুকুরের তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী

স্বরূপকাঠি(পিরোজপুর)প্রতিনিধি

সারাবাংলা

স্বরূপকাঠিতে পাগলা কুকুরের কামড়ে অতিষ্ঠ এলাকাবাসী নারী শিশু,বৃদ্ধসহ ১৮ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।গত বুধবার দুপুর

2024-02-22T16:21:46+00:00
2024-02-22T16:21:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বরূপকাঠিতে পাগলা কুকুরের তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী
স্বরূপকাঠি(পিরোজপুর)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:২১ পিএম   (ভিজিট : ১৮৪)
X

স্বরূপকাঠিতে পাগলা  কুকুরের কামড়ে অতিষ্ঠ এলাকাবাসী  নারী শিশু,বৃদ্ধসহ ১৮ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ওই ঘটনা ঘটে। 

হাসপাতাল সুত্রে জানাগেছে, উপজেলার বালিহারি, সেহাংগল, চিলতলা, সোহাগদল ও সারেংকাঠি গ্রামের লোকজন কুকুরের কামড়ের শিকার হন। তারা  হলো বালিহারী গ্রামের মো. দুলাল (৬০), মো. জাফর (৬৫), ফাহিমা (১৭),সাদমান (২৫), খালেদা বেগম (৪৫), সিনথিয়া (১৮),অনিক (১৩),সাইদুর রহমান (৪৫),সায়ন (১১), মুকুল বেগম (২৫), সেহাংগলের তায়েবা বেগম (৬০), সারেংকাঠির শর্মি (১৫), চিলতলার আরিয়ান শাহ (২১), সোহাগদলের পারভীন বেগম (৩৯)। আহতদের মধ্যে ১৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত দুলালকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।

এ ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া বলেন, কুকুরের আক্রমনের শিকার হয়ে ১৩ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত দুলালকে উন্নত চিকিসার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।

সাম্প্রতিককালে উপজেলা বিভিন্ন এলাকাসহ হাট বাজারে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy